ঐশ্বরিয়ার ‘আপত্তিকর’ ছবি ভাইরাল, আদালতে অভিনেত্রী

অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও এআই দিয়ে নির্মিত অশ্লীল-বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছাড়ানোর অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।

ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য অনিমতি ছাড়া তার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।

ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান, বাণিজ্যিক লাভের জন্য ব্যাপকভাবে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মেও তার ছবি ব্যবহার করছে। এছাড়া মগ, টি-শার্টসহ নানা পণ্যতে তার নাম-ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে।

5 Indian fashion designers Bollywood star Aishwarya Rai Bachchan loves to  wear | Tatler Asia

তিনি আরও জানান, ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে এক প্রতিষ্ঠান নথিতে মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান দেখিয়েছে অথচ অভিনেত্রীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি প্রতারণার শামিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে আইনজীবী আদালতকে জানান, এআই দিয়ে নির্মিত অভিনেত্রীর অশ্লীল, বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে, যা ঐশ্বরিয়ার মর্যাদাকে চরমভাবে ছোট করা হচ্ছে।

বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ বিষয়টি শুনে এই ধরনের অপব্যবহার ঠেকাতে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।

Aishwarya Rai seeks court protection against AI-generated pornography - The  Tribune

গুগলের পক্ষের আইনজীবী মমতা রাণী জানান, এসব কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল সরবরাহ করতে হবে।

অভিযোগ পর্যবেক্ষণ করে আদালত জানায়, বাদী চাইলে নির্দিষ্ট ইউআরএল জমা দিতে পারেন বা ব্লকিং অ্যান্ড স্ক্রিনিং ইনস্ট্রাকশনস (বিএসআই) প্রক্রিয়ায় যেতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালেও বচ্চন পরিবার দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন। সে সময় ইউটিউবে কিছু ভিডিওতে দাবি করা হয়েছিল, তাঁদের মেয়ে আরাধ্যা গুরুতর অসুস্থ কিংবা মারা গেছেন। সেই ভিডিওগুলোতেও বিকৃত ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তাঁরা।

 

সূত্র: এনডিটিভি।

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।