জাকসুর ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফলাফল প্রকাশ করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম। তিনি বলেন, ‘ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি কাল দুপুরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।’

তিনি আরও জানান, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিকেল ৫টার সময় ভোটের লাইনে যারা উপস্থিত ছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

ভোটগ্রহণ শেষে প্রতিটি হল থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয় সিনেট হলে। রাত সোয়া ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়, যা চলতে থাকে টানা সারা রাত।

এদিকে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ অন্তত আরও চারটি প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের দাবি, নতুন করে জাকসু নির্বাচন আয়োজন করতে হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।