যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ

যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে তর্কের ঘটনায় এক ভারতীয় নাগরিককে তারই সহকর্মী শিরশ্ছেদ করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে কোবস-মার্টিনেজ তার ওপর হামলা চালান। খবর এনডিটিভি।

চাপাতি দিয়ে নাগমল্লাইয়াকে একাধিকবার আঘাত করা হয়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাগমল্লাইয়ার স্ত্রী এবং ১৮ বছর বয়সী সন্তান। তারা দৌড়ে এসে কোবস-মার্টিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোবস তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নাগমল্লাইয়ার শিরশ্ছেদ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোবস-মার্টিনেজ ভারতীয় ওই ব্যক্তির কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় হাইকমিশন এ ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা কর্মক্ষেত্রে নাগমল্লাইয়াকে হত্যা করার ঘটনা নিষ্ঠুর বলে অভিহিত করেছে।

এক্স পোস্টে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে যাবতীয় চেষ্টা চালানো হবে।

এর আগে মার্টিনেজের বিরুদ্ধে হত্যা অভিযোগ দায়ের হয়েছিল। হোস্টনে তার বিরুদ্ধে নির্যাতন ও চুরির দায়েও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।