ইয়েমনে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬

ইয়েমেনে ইসরাইলের বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  আর আহতের সংখ্যা কমপক্ষে ১৬৫ জন।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় বুধবার ইসরাইল এ হামলা চালায়। গাজা যুদ্ধ থেকে ছড়িয়ে পড়া সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবে ইসরাইল ও হুথিরা এ ধরণের হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে। 

এর আগে গত ৩০ আগস্ট সানায় এক হামলায় হুথি-নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন। সেটিই ছিল হুথি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে প্রথম হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘হুথি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বাধীন ইসরাইলবিরোধী হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। এসব হামলায় মানববিহীন আকাশযান ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোঁড়া হয়েছিল।’

বৃহস্পতিবার এর আগেই ইসরাইল জানায়, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। হুথি গোষ্ঠী পরবর্তীতে এ হামলার দায় স্বীকার করে। 

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেন, ‘এটি আমাদের দেশের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের জবাবের অংশ।’

উল্লেখ্য, ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতেই। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ ও গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে তারা লোহিত সাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে। 

 

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।