শেরপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর মো. ইলিয়াস (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর মো. নাজমুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি ইলিয়াস। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার গভীর রাতে স্থানীয়রা কালঘোষা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে ইলিয়াসের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজমুল নামের এক মুরগির খামারিকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। এরপর মরদেহ গুমের উদ্দেশে নদীতে ফেলা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।