৭১-এর অপরাধীরা ফিরে এসেছে, ভারতকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশে জামায়াতে ইসলামীর নতুন করে উত্থান ভারতীয় স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘চিতা তার দাগ বদলায় না’, অর্থাৎ জামায়াতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ সতর্কবার্তা দেন।

বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এটি সঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র ইউনিয়ন নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের প্রসঙ্গ তুলে ধরেন। শ্রিংলা স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই সংগঠন পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করেছে। তাদের বিরুদ্ধে গণহত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তাদের হাতে রক্ত লেগে আছে।’

তিনি আরও বলেন, তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন স্থানে একই মুসলিম ব্রাদারহুড বিদ্যমান। এবং ‘চিতা তার দাগ বদলায় না’, অর্থাৎ জামায়াতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে।

সাবেক কূটনীতিক আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন।

জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

 

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।