যুবলীগ নেতাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর গ্রেপ্তারের ঘটনায় ওসি ক্লোজড

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম স্থানীয় এক যুবলীগ নেতাকে আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোর পর রাজনৈতিক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনা থেকে রেহাই পেতে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পরেও রক্ষা হলো না ওসির। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ক্লোজড (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওসি পারভেজ আহমেদ সেলিম থানার ভেতরে নিজ উদ্যোগে মাসিক ভোজসভার আয়োজন করেন। সেখানে অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই ভোজ সভায় নিমন্ত্রিত ছিলেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওসি নিজের দায় এড়াতে এবং সমালোচনা ঠেকাতে রাতারাতি এই গ্রেপ্তারের নাটক সাজান।

ওসি পারভেজ আহমেদ সেলিম দাবি করেছিলেন, ‘মোক্তার বেপারী বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় ছিলেন এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই ব্যাখ্যায় স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি।’

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে আমাদের তদন্ত চলছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।