শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশেই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অচল। যারা এ পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে সিরিয়া বা আফগানিস্তানের মতো বানাতে চায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, বর্তমান সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতেও সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতেও নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ড্যাব নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী প্রায় এক হাজার অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।