শরীয়তপুরে যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানোর ঘটনায় ওসি ক্লোজ

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতাকে থানায় দাওয়াত খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে। 

পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ। থানার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করা হয়। থানার ওসির নিমন্ত্রণে ভোজে অংশ নেন নিষিদ্ধ যুবলীগের নাওডোবা ইউনিয়নের সভাপতি মোক্তার বেপারী। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

সমালোচনার প্রেক্ষিতে মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, “যুবলীগ নেতাকে পুলিশের মাসিক খানাপিনার অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় থানার ওসিকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।