বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

বিশ্ব অ্যাথলেটিকসে উঠল এক নতুন তারকার নাম মেলিসা জেফারসন উডেন। টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত পারফরম্যান্সে স্বর্ণ জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ২৪ বছর বয়সী অ্যাথলেট। সময় নিয়েছেন মাত্র ১০.৬১ সেকেন্ড।

এই সময়ের মধ্যে এর আগে কখনও কোনো নারী অ্যাথলেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ইভেন্টে সোনা জিততে পারেননি। শুধু তাই নয়, এটিই এই ইভেন্টের ইতিহাসে চতুর্থ দ্রুততম টাইমিং।

রেসে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার তরুণ প্রতিভা টিয়া ক্লেটন। তিনি সময় নিয়েছেন ১০.৭৬ সেকেন্ড। তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ জিতেছেন সেন্ট লুসিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন জুলিয়েন আলফ্রেড, তার সময় ছিল ১০.৮৪ সেকেন্ড।

 সবার আগে ফিনিশ লাইন ছুঁয়েছেন মেলিসা জেফারসন–উডেন (মাঝে)

এবারের প্রতিযোগিতায় জেফারসন–উডেন এবং আলফ্রেডের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল। কারণ মৌসুমের শুরু থেকেই দ্রুততম টাইমিং ছিল যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারেরই। যদিও হিট পর্বে আলফ্রেড ছিলেন এগিয়ে তাঁর সময় ছিল ১০.৯৩ সেকেন্ড, যেখানে জেফারসন–উডেন সময় নেন ১০.৯৯ সেকেন্ড। কিন্তু মূল ফাইনালে সব হিসাব উল্টে দিয়ে ইতিহাস গড়লেন জেফারসন–উডেন।

বিশ্ব মঞ্চে এই ইভেন্টে নিজের শেষ দৌড়ে অংশ নিয়েছিলেন জ্যামাইকার কিংবদন্তি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। শেষবারের মতো ট্র্যাকে নেমে তিনি সময় নিয়েছেন ১১.০৩ সেকেন্ড।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।