স্ত্রী পরিচয়ে নারীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, পরদিন মিলল লাশ

খুলনা সদর থানার নিকটস্থ ‘স্টার হোটেল’ নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের পুত্র।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, শনিবার বিকেলে তুহিন তার স্ত্রীকে পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলের চারতলার একটি রুমে ওঠেন। পরবর্তীতে সেই নারী সেখান থেকে চলে যান, তবে কখন চলে গেছেন তা হোটেলের কর্মীরা খেয়াল করেননি। রবিবার দুপুর থেকে ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না আসায় সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ দেখতে পায় যে কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ করা। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতের আত্মীয়-স্বজনরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। হোটেলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে প্রবেশ করতে হয়েছে। তারা এখনই বলতে পারছেন না যে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।