এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হলে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সংশ্লিষ্টরা।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, উত্তরপত্র দেখার কাজ বর্তমানে চলছে এবং সব কার্যক্রম শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সময় বাড়ানো হয়েছে। আগে শিক্ষকরা যেখানে ১৫ দিন সময় পেতেন, এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের মাঝামাঝি–পরীক্ষার প্রায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।