রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীতে মোছা. সিনথিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পর থেকে সিনথিয়া আক্তারের স্বামী ইব্রাহিম চৌধুরী পলাতক। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে হাজারীবাগে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিনথিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার শিবির গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। হাজারীবাগের ঝাউচর বাজার এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন।

নিহতের ভাই মো. রুবেল জানান, তারা সকালে খবর পান সিনথিয়া খুব অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে তারা ঢামেকের জরুরি বিভাগে এসে দেখেন সিনথিয়া মারা গেছেন।

তিনি আরও জানান, ১৪ মাস আগে ইব্রাহিম চৌধুরীর সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিনথিয়াকে নির্যাতন করে আসছেন তার স্বামী। গতকাল তার বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বলেন ইব্রাহিম চৌধুরী। আত্মহত্যা না করলে সিনথিয়ার মা-বাবাকে হত্যা করার হুমকি দেন ইব্রাহিম চৌধুরী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।