খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 31শে ভাদ্র ১৪৩২ | ১৫ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ময়মনসিংহ নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সওয়া ২টার দিকে নগরীর বড়বাজার নিউমার্কেটের দুধমহল এলাকায় আল নূর নামে একটি খাবারের হোটেলে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মূর্শিদি জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হোটেলের ভেতরে আংশিক ক্ষতি হয়েছে।
খবরওয়ালা/শরিফ