২৫ বছরের সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন যুবক

গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দুধ দিয়ে গোসল করেছেন লিটন ফারাজি নামের এক ব্যক্তি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি এই ব্যতিক্রমী কাজ করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সঙ্গে একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও কলহ লেগে থাকতো। পারিবারিক সংকট ও বিশ্বাসের অভাবের কারণে তিন মাস আগে স্ত্রী লাভলী বেগম একতরফাভাবে তালাক দেন।

স্ত্রীকে পুনরায় সংসারে ফেরানোর জন্য দীর্ঘ তিন মাস চেষ্টা করেও ব্যর্থ হন লিটন। পরে ক্ষোভ ও অভিমান থেকে তিনি প্রকাশ্যে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করে বিবাহিত জীবনের ইতি ঘোষণা করেন।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে লিটন ফারাজি বলেন, ‘অতীতের সব কিছু ভুলে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে চাই। বিবাহবিচ্ছেদের পর নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছি।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।