রংপুরে পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পথে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। বগি উদ্ধারে কাজ চলছে।
খবরওয়ালা/এফএস



