বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় রাস্তার পাশের পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।

ওসি আবু তাহের বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইন ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।