জেদ্দায় আটক বাংলাদেশি পাইলট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজের এ পাইলট পাসপোর্ট ছাড়া ফ্লাই করায় মঙ্গলবার রাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদ শেষে সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হোটেলে নেয়া হয়।

বিমানের সূত্র জানায়, সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এমন ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠছে বিমানের জবাবদিহিতা নিয়ে। এর আগেও দোহায় ক্যাপ্টেন ফজল মাহমুদ ও লন্ডনে ক্যাপ্টেন এনাম একই ধরনের ঘটনায় সমস্যায় পড়েছিলেন।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য বিমানের এমডি ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।