চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ১১৬২ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৫২৮ জন এবং হল সংসদের জন্য ৬৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী।

এর আগে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার (১৭ সেপ্টেম্বর) এবং জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত।

অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সবার সুবিধার কথা বিবেচনা করে মনোনয়ন বিতরণ ও জমার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এরপর আর কোনো সময়সূচি পরিবর্তন করা হবে না।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।