বাগেরহাটে পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যু

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নুর জামানের ছেলে নুর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহজাহান মোল্লা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা নুর কাদের মোল্লা দুপুরে পুকুরে গোসল করতে নামে। সেই সময় পানিতে উঠতে না পারায় দাদা শাহজাহান মোল্লা তাকে উদ্ধার করতে গেলে তিনি নিজেও পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।