বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে একটি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দোছড়ি এলাকায় ধানখেতের পাশে মৃত অবস্থায় হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধার করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানখেতের বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হতে পারে।

স্থানীয়দের বরাতে রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, হাতিটি উদ্ধারের পর বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে ময়নাতদন্ত করা হয়েছে।

দোছড়ি বনের পাশে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ কর্মকর্তা।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।