কাজীপুর সীমান্তে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭নং মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই ১৮ জনকে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে তুলে দেয়।

কাজিপুর বিজিবির ক্যম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন বলেন, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮ জন নারী-পুরুষ জেল থেকে ছাড়া পায়। সেখান থেকে ভারতীয় পুলিশ  তাদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও কাজিপুর বিজিবির কাছে তাদের তুলে দেয় বিএসএফ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিএসএফ ১৮ জন বাংলাদেশিকে বুঝিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ফিরে আসাদের পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।