মৌলভীবাজারে ফেন্সিডিলসহ কারবারি আটক

মৌলভীবাজারে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. সিরাজ মোল্যা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করে তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামির গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আসামির হাতে থাকা কালো ব্যাগটি তল্লাশি করলে, তাতে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেন্সিডিলের বোতলগুলোতে ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup’ লেখা ছিল, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মোল্যা জানান, তিনি ফেনসিডিলের বোতলগুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন।

এঘটনায় আটককৃত সিরাজ মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অপর এক আসামির সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।