শুটিংয়ে দুর্ঘটনায় আহত জুনিয়র এনটিআর

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। ঘটনাটি ঘটার পরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে তাঁকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

অভিনেতার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত শুক্রবার একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়র এনটিআর। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, কোনো ধরনের গুরুতর আশঙ্কার কারণ নেই। সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো রকম গুজব বা অনুমান থেকে বিরত থাকুন।’

সম্প্রতি বলিউডে অভিষেক হয়েছে জুনিয়র এনটিআরের। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে প্রথমবারের মতো অভিনয় করেন হৃতিক রোশনের বিপরীতে।

তবে আলোচিত এই ছবিটি প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি। বিশ্বব্যাপী প্রায় ৩৬৪ কোটি টাকা আয় করলেও ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে মাত্র ২৩৬ কোটি টাকায়।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।