খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহের ভালুকায় মেশিনচাপায় মামুন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের এক্সিলেন্ট সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় গাড়ি থেকে মেশিন নামানোর সময় সেটি পড়ে গিয়ে মামুন চাপা পড়েন। আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/আশ