নৌকা থেকে পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, শিশুসহ আহত ১৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই সহিংসতায় শিশুসহ উভয় পক্ষের কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, নৌকা থেকে পানি ফেলা নিয়ে গোলাপ মিয়ার মেয়ের জামাইয়ের সঙ্গে আকবর মিয়ার ছোট ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এই তুচ্ছ ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। একপর্যায়ে তা মারামারিতে পরিণত হয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর আক্রমণ করে। এতে ১৬ জন ‘টেটার’ আঘাতে আহত হন।

আহতরা হলেন- নাছির মিয়া, সাবু মিয়া, সেন্টু, কামাল মিয়া, রাবিয়া, ছামিয়া বেগম, হোছনা বেগম, কাশেম, আলী আকবর, মিজান, করমুছ মিয়া, সরলা বেগম, শাহবাজ, এরশাদ, রুবেল এবং আশিক মিয়া।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে এবং গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।