কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঢাকা কেরানীগঞ্জের নারকেল বাগ এলাকায় মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ নয়ন (২৭) ও মো. খাইরুল ইসলাম (৩৮)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন– শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাত ব্যক্তি (২৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, ঢাকার কেরানীগঞ্জ নারকেল-বাগ এলাকায় মোটরসাইকেল সিএনজি সংঘর্ষ হলে রাস্তায় দুইজনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাদের উদ্ধার করে ঢামেক নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত দুইজনেরই বাসা ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।