মানিকগঞ্জে মা ও দুই সন্তানের বিষপানে মৃত্যু

মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়ায় বিষপানে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শিখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) ও মেয়ে সাইফা (২)। নিহত শিখার স্বামী দেওয়ান শাহিনুর আহমেদ প্রবাসে থাকেন।

পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কবি মহিদুর রহমান রোডের রাহাত সালমানের ভাড়া বাসা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ তাদের মৃত অবস্থায় দেখতে পায়।

জানা গেছে, শিখা আক্তার ও শাহিনুর আহমেদের প্রায় পাঁচ বছরের সংসার ছিল। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। নিহত আলভি শিখার আগের পক্ষের সন্তান। ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের একটি খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ, যাতে ১০টি ট্যাবলেট থাকার কথা ছিল।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানেই তাদের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের কারণেও এ ঘটনা ঘটতে পারে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।