গাজীপুরের গাছা উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার আবর্জনা, খেলাধুলা বন্ধ

গাজীপুরের গাছা উচ্চ বিদ্যালয়ের মাঠে গত আগস্টে ‘গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের মেলা’র নামে দখল করে লটারি ব্যবসা চালানো হয়। 

প্রশাসনের হস্তক্ষেপে ৫ সেপ্টেম্বর মেলা বন্ধ হলেও মাঠে পড়ে থাকা ইট, বাঁশ, প্লাস্টিক ও বর্জ্যে এখনও খেলাধুলা অনুপযোগী হয়ে আছে। এতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মাঠ পরিষ্কার না হওয়ায় দীর্ঘ দুই মাস ধরে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, “মেলা হওয়ার কারণে অনেক দিন খেলতে পারিনি। এখনো মাঠে আবর্জনা পড়ে আছে।” দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, “আমরা চাই দ্রুত মাঠ পরিষ্কার করা হোক।”

মেলা আয়োজক আব্দুর রহমান দাবি করেন, জিএমপি কমিশনারের অনুমতি নিয়ে মেলা করেছেন এবং বিদ্যালয়ের সভাপতিকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। তার অভিযোগ, মাঠ পরিষ্কার করতে গেলে সভাপতি আবারও টাকা চান। তবে বিদ্যালয়ের সভাপতি আবু তাহের এ অভিযোগ অস্বীকার করে বলেন, মেলা কর্তৃপক্ষ কোনো টাকা দেয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ বলেন, “টাকার বিষয়টি সভাপতি ভালো জানেন। তবে মাঠ এখন খেলার অনুপযোগী। আমরা দ্রুত পরিষ্কার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনব।”

শিক্ষার্থী ও অভিভাবকরা মাঠ দ্রুত পরিষ্কার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।