বাসচাপায় শিশুশিক্ষার্থী নিহত, বাসে আগুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় আরবী (৬) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেতকা-সিরাজদিখান সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত আরবী বেতকা ইউনিয়নের রান্ধুনীবাড়ি এলাকার আলমগীরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার নূরানী শাখার ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল আরবী। এ সময় টঙ্গিবাড়ীর দিকে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে যান। উত্তেজিত জনতা যাত্রীদের নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্বজনেরা শিশুটির লাশ বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।