চট্টগ্রামে কারখানায় মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের একটি রোলিং মিলে কাজ করার সময় মেশিনের নিচে চাপা পড়ে রাজু চৌধুরী মিন্টু (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাজু কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার বাসিন্দা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় জে.কে স্টিল রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে। 

কারখানার নিরাপত্তা কর্মী নুরুল আমিন জানান, শ্রমিক রাজু কারখানায় কাজ করার সময় হঠাৎ একটি মেশিনের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

কারখানার হিসাবরক্ষক মো. আজিম জানান, তাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং তারা মেশিনারিজ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন। সন্ধ্যায় একটি শেয়ারিং মেশিন সরিয়ে নেওয়ার সময় রাজু মেশিনের নিচে চাপা পড়েন।

এদিকে শ্রমিক নিহতের খবর কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে কর্মকর্তারা পালিয়ে যান। 

‎সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।