মায়ের মৃত্যুর ১০ দিন পর ছেলের গলায় ফাঁস

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মায়ের মৃত্যুর ১০ দিন পর মানসিক ভারসাম্য হারিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. মহাসিন শান্ত (২৬) নামের এক যুবক।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শান্তর বোন নাসরিন আক্তার জানান, তাদের মা চলতি মাসের ১৫ তারিখে মারা যান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন শান্ত। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শান্ত ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম ছিলেন। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায়। তিনি মোহাম্মদ মনসুর আলীর ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।