প্রতিবেশীর সেফটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুইদিন পর তায়েবা নামের এক শিশুর মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় মরদেহটির সন্ধান পাওয়া যায়। এর আগে গত বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।

তায়েবা ওই এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারীতে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তায়েবা বুধবার বিকেলে বাসা থেকে খেলার জন্য বের হয় এবং এরপর নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। পাশাপাশি আশপাশের এলাকায় মাইকিং ও পোস্টার লাগিয়ে তাকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি।

এরপর সকালেই স্বজন ও স্থানীয়রা এলাকায় তল্লাশি শুরু করেন। তারা বাড়ির কাছাকাছি মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখতে পান এবং সন্দেহ হলে সেখানে খুঁজে দেখতে যান। সেখানেই তায়েবার মরদেহ পাওয়া যায় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল জানান, শিশুটির নিখোঁজের পর আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আজ দুপুরে খবর পেয়েছি বাড়ির অদূরে একটি সেফটিক ট্যাংকের ভেতর তার মরদেহ পাওয়া গিয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।