ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল পাল প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়িতে ফেরছিলেন। বাড়ি ফেরার পথে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

তাদের বিরুদ্ধে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুলাল পালের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে। এরপর তারা আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে দুলালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।