পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুকুরটি আবারও ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামার গ্রামে প্রবেশ করে আরও ৫ জনকে কামড়ায়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ করে গ্রামগুলোতে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতরভাবে আহত হন।

আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মাজেদা বেগম (৪০), আবু সাইদ (৫), হামদু মিয়া (৯০), আবুল মিয়া (৬০), লুৎফা বেগম (৩০), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২), আসমা বেগম, ও  শাকিল মিয়া (৭)। এছাড়া কুকুরের কামড় থেকে স্থানীয় হাঁস-মুরগি ও গরু-ছাগলও রক্ষা পায়নি।  

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই। শুধু মালিকানাভুক্ত প্রাণীই এ দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে।  

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, কুকুরটিকে শুক্রবার সকালে স্হানীয়রা হত্যা করেছে বলে জানতে পেরেছি।  তবে এটি খুবই ভয়ংকরভাবে আক্রমণ করেছে। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।