বিএনপি নেতার স্ত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি হামিদের স্ত্রী বিলকিস আক্তার (৩৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে রাজশাহী মহানগরীর হেতেম খাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে গনি হামিদের বাড়িসংলগ্ন মিলচাতালে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে গোমস্তাপুর বাসস্ট্যান্ডসংলগ্ন নিজ বাসায় গলায় ফাঁস দেন বিলকিস আক্তার। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু দাবি করে ময়নাতদন্তে আপত্তি জানানো হয়।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, দুই পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি স্বাভাবিক দাবি করায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।