বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবার নিয়ে জুঁইদন্ডী এলাকায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে চারজন জেলে নিয়ে একটি কাঠের নৌকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে রওনা দেয়। নৌকায় ওঠার সময় হঠাৎ পা পিছলে মো. আরিফ পানিতে পড়ে যান। সহকর্মীরা তৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা চালালেও পানির স্রোতে তিনি দ্রুত তলিয়ে যান।

প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশের কাছে অবহিত করেন।

নিখোঁজ জেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী মাছ ধরেই সংসার চালাতো। আমার দুই বছরের বাচ্চা আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো?

বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, আমরা খবর পেয়েছি। যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।