ফাইনাল ম্যাচের আগে আইসিসি থেকে ভারতকে দুঃসংবাদ

এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা ভারত ইতোমধ্যেই নিশ্চিত করেছে ফাইনাল। শিরোপার দ্বন্দ্বে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দুঃসংবাদ পেল ভারত। দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে জরিমানা করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতের অধিনায়কের ‘রাজনৈতিক মন্তব্যের’ কারণে তার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তদন্ত করে এই জরিমানার সিদ্ধান্ত দেন। পাশাপাশি, বাকি টুর্নামেন্টে কোনো রাজনৈতিক মন্তব্য না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সূর্যকুমারের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের ঘটনায় বিসিসিআই আপিল করেছে। তবে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে কি না কিংবা কবে হবে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ক্রিকইনফো।

এ ঘটনার আগে ভারত-পাকিস্তান একে অপরের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ জানায় আইসিসির কাছে। ভারত অভিযোগ তোলে পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে, অন্যদিকে পাকিস্তানও থেমে থাকেনি। তারা ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

১৪ সেপ্টেম্বর পেহেলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর প্রসঙ্গে ম্যাচশেষে দেওয়া মন্তব্যের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করে। তাদের দাবি, ম্যাচে রাজনৈতিক ইঙ্গিত করেছেন ভারতের অধিনায়ক।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।