নিষিদ্ধ করা এত সহজ হলে প্রথম দিনই আ. লীগ নিষিদ্ধ হতো : মোস্তফা ফিরোজ

আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন; নিষিদ্ধ এত সহজ হলে প্রথম দিনই নিষিদ্ধ হতো বলে মন্তব্য করেছেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মোস্তফা ফিরোজ বলেন, এত সহজে নিষিদ্ধ করা যায় না। বিএনপি একটি দায়িত্বশীল দল, তারা জানে যে এই ধরনের নিষিদ্ধের সংস্কৃতি যদি একবার এ দেশে চালু হয়, তবে পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হবে, তারা প্রতিপক্ষের প্রতি এই অস্ত্রটা ব্যবহার করবে।

তিনি বলেন, এটা হলে আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না। বিরোধী রাজনীতি থাকবে না। যেকোনো সময় বিরোধী রাজনীতিকে রাজাকারের দোসর, রাজাকারের শাবক, ফ্যাসিবাদের দোসর—এসব কথা বলে নিষিদ্ধের দাবি উঠবে এবং আপনি নিষিদ্ধ করতে থাকবেন। তখন আর গণতান্ত্রিক রাজনীতি, শৃঙ্খলা বলে কিচ্ছু থাকবে না।

তিনি আরও বলেন, এর চেয়েও প্রবল বিরোধিতার মুখে কখনো কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের কথা কেউ চিন্তা করতে পারেনি; এখন এটা ডাল-ভাত হয়েছে। যদিও আওয়ামী লীগই এই পথটা দেখিয়ে দিয়েছে। কারণ তারা প্রবল দাবির মুখেও জামায়াত-শিবিরকে কিন্তু নিষিদ্ধ করেনি, কিন্তু শেষ বেলায় এসে নিষিদ্ধ করেছে।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।