দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো গ্যারেজ মালিকের

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। 

শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপশহর ৪ নং ব্লকে (স্টাফ কোয়ার্টার পূর্বগেট) একটি ইজিবাইক গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপশহর ৪ নং ব্লকের মৃত মহসীন আলীর ছেলে। 

তরিকুল ইসলামে বাবুর পরিবার জানায়, বাড়ির সঙ্গে তরিকুল ইসলাম বাবুর একটি ইজিবাইক গ্যারেজ রয়েছে। যেখানে ইজিবাইক মেরামতসহ চার্জ দেওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে গ্যারেজে গিয়ে দেখতে পান রাতে চার্জ দেওয়া ইজিবাইকগুলোতে চার্জ হয়নি। কী কারণে চার্জ হয়নি তা তিনি পরীক্ষা করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। 

দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।