ফ্লোরিডায় অজগরের বিরল ঘটনা রেকর্ড

আমেরিকার ফ্লোরিডায় এক অভূতপূর্ব ঘটনা নথিভুক্ত করেছেন গবেষকরা। বার্মিজ প্রজাতির একটি অজগর জীবিত এক হরিণকে পুরো গিলে ফেলার পর কয়েক দিনের মাথায় সেটিকে অক্ষত অবস্থায় বমি করে বের করে দেয়।

জার্নাল ইকোলজি অ্যান্ড ইভোলিউশন-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের নভেম্বরে এ ঘটনাটি ঘটে, যখন বিজ্ঞানীরা অজগরের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। গবেষক মার্ক স্যান্ডফস বলেন, অজগররা মাঝে মধ্যে এমন সব কাজ করে যা কল্পনার বাইরে।

বিশেষজ্ঞদের মতে, এটাই প্রথমবার রেকর্ড হলো যে কোনো বার্মিজ অজগর হরিণ গিলে আবার উগরে দিয়েছে। ১৯৭০-এর দশক থেকে ফ্লোরিডায় এই অজগরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় হরিণসহ অন্যান্য প্রাণীর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাধারণত অজগর ছোট প্রাণী খেয়ে টিকে থাকে, তবে সুযোগ পেলে তারা হরিণ কিংবা কুমিরের মতো বড় প্রাণীকেও তাদের নমনীয় চোয়ালের সাহায্যে সহজেই গিলে ফেলতে পারে।

সূত্র : জে এন

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।