মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় শসিন দাস পানিকা নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা অপর যুবক ইউসুফ তালুকদার গুরুতর আহত হন।

শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

শসিন দাস পানিকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চাবাগানের বালক দাস পানিকার ছেলে। তিনি সুরমা চা বাগানের শিল্প কারখানায় চাকরি করতেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, শসিন দাস ইউসুফকে নিয়ে মোটরসাইকেলযোগে নোয়াপাড়া একটি কারখানায় কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে পড়ে শসিন দাস পানিকা ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী ইউসুফ আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ইউসুফকে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।