‘কেউ কেউ বলছে আসন্ন সংসদ নির্বাচনে ভোট কাস্টিং ৭০ শতাংশ হবে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের কাস্টিং প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কেউ কেউ বলছে আসন্ন সংসদ নির্বাচনে ভোট কাস্টিং ৭০ শতাংশ হবে। সাধারণত ভোট ৫৫ থেকে ৬০ শতাংশ হয়ে থাকে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ভোটের কাস্টিং হার শুনে ভালো লাগলো। এবার ভোটারদের অনেক জাগরণ।’

ইসি আরও বলেন, এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত আছে। এই কমিশনের মেরুদণ্ড শক্ত না থাকলে কোন কমিশনের ছিলো? পেশাদারিত্বের সঙ্গে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, জেন্ডারবান্ধব নির্বাচন করতে হবে। ভোটে নারীদের গুরুত্ব দেবো। কারণ ভোটের একদিনই নারীরা সমান অধিকার পেয়ে থাকে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।