চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধরের ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেছেন চালকেরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার সামনে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, শনিবার সকালে শহরের আর্ট গ্যালারিতে চাঁদা না দেওয়ায় আবু সাঈদ (৩৫) নামে এক অটোরিকশা চালককে মারধর করেন একপক্ষ। পরে অন্য চালকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতে থানায় তারা একজোট হয়ে অভিযোগ দিতে গেলে ওখানেই বিক্ষোভ করেন।

ভুক্তভোগী আবু সাঈদ অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জ রোডে প্রতিদিন প্রায় ৫০টি অটোরিকশা চলাচল করে। এসব গাড়ি থেকে প্রতি চালককে ২৫ টাকা করে দিতে হয় পাগলু সমিতিকে। দেশের প্রেক্ষাপট বদলে গেছে। এখনো যদি আমাদের চাঁদা দিতে হয় তাহলে এর মানে কি? তাই আমরা চালক-মালিকরা সিদ্ধান্ত নেই আর চাঁদা দেব না। সেই সিদ্ধান্তের পর চাঁদা না দেওয়ায় প্রায় ৩০ থেকে ৪০ জন আমাকে মারধর করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিশুক, অটোরিকশা ও অটোট্যাম্পু মালিক সমিতির নেতারা জানান, ন্যায় বিচার না পেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা আজ রাতেই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাগলু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ বলেন, ঘটনাটি সত্য নয়। ড্রাইভারদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য শালিসে বসা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোওয়ার আলম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।