৩ জেলা থেকে আজও বন্ধ রয়েছে বাস চলাচল

টানা তৃতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি, তা মালিকপক্ষ মেনে নিলেও পরে শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।

শ্রমিকরা জানায়, তাদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তুলে গত তিনদিন ধরে গ্রামীণ ট্রাভেলস, হানিফ, দেশ ও ন্যাশনাল ট্যাভেলসের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে আয় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারাও।

আর মালিকপক্ষের দাবি, শ্রমিকদের শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন। তবে এ অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরাই। আর টানা তিন দিন ধরে এ অচলাবস্থা চললেও এখনো কোনো পক্ষই আলোচনায় বসেনি। সরকারের তরফ থেকেও সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এ বিষয়ে শ্রমিক নেতারা জানান, মীমাংসিত একটি বিষয় নিয়ে মালিকপক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি। এর জন্য শ্রমিকরা দায়ি নয়। এছাড়া মালিকদের পক্ষ থেকে আলোচনায় বসে সমাধানের কোন প্রস্তাবও তাদের দেয়া হয়নি।

এদিকে হানিফ, দেশ, গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল কোম্পানির গাড়িগুলো বন্ধ থাকায় একতা, আরপি এলিগেন্স, শ্যামলী ও লোকাল বাসগুলো তাদের গাড়ির সংখ্যা বাড়িয়ে যাত্রী দুর্ভোগ লাঘবে কিছুটা চেষ্টা করে যাচ্ছেন। এ অবস্থায় দ্রুতই এর সমাধান চান সংশ্লিষ্ট সকলেই।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা দুইদফা কর্মবিরতি পালন করে। আর তৃতীয় দফায় গত বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেন মালিকপক্ষ।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।