ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ

ইবি প্রতিনিধি ॥ ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্টে হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। গতকাল শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১১টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তাকে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ

ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ

 

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন সহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি আমার দায়িত্ব গ্রহনের পর কতটুকু কি করতে পারবো হলের জন্য তা আমার পরিচয় বহন করবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে হলের কল্যাণে যা করা দরকার সবকিছু করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও হলের শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি। এর আগে, গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমকে শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।