বাসচাপায় কিশোর নিহত, জনতার আগুনে পুড়ল বাস

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার আঁখি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আলী কাজীপুর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কাওসার আলী সাইকেলে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

এদিকে এলাকাবাসীর দাবি বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী ট্রাকচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।  

কাজীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, ‘নিহত কিশোরের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বাসের চালক বা সহকারী কাউকেই আটক করা সম্ভব হয়নি।

কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।