রাবার বাগান থেকে গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার

কক্সবাজারে একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের এক পায়ের ওপর অপর পা তুলে রাখা ছিলো এবং গাছের সঙ্গে গলা রশি দিয়ে পেঁচানো ছিলো।

বুধবার (১ অক্টোবর) সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকার ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় বসা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

 স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রাবার বাগানের শ্রমিকরা কষ সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান।

তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘটনাস্থলে ভিড় জমান। তবে কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেননি।

ধারণা করা হচ্ছে, বাইরে কোথাও হত্যা করে এখানে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেধে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

রামু থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, ‘আমরা এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।