বরগুনায় অভিযান চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করে নৌ পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে নৌ পুলিশের সদস্যরা। এ সময় চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে পাচারের সময় দুটি মাথাসহ তিন বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

পাথরঘাটার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। পরে স্থানীয় বন বিভাগ সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।