ভিমরুলের কামড়ে প্রাণ গেলো শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভিমরুলের কামড়ে তামিম (৪) নামের এক শিশু মারা গেছে। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্বজনরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তামিম উপজেলার শিবপুর ইউপির জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ভিমরুল কামড়ালে শিশু তামিম আহত হয়। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বিকেল ৩টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন জানান, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হতো, তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করাতে অনেক সময় নষ্ট হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে সর্বপ্রথম হাসপাতালে আনতে হবে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। এটি খুবই হৃদয়বিদারক ও অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।

শিশু তামিমের মৃত্যুতে স্বজনরা ও এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।